ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা পর দ্বিতীয় আন্তর্জাতিক সফরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তুরস্ক সফর করবেন। এর আগে প্রথম বিদেশ সফরে গতকাল রোববার সৌদি আরবে যান তিনি।
সিরিয়ার প্রেসিডেন্টের যোগাযোগ প্রধান ফাহরেত্তিন আলতুন সোমবার এক্স পোস্টে বলেন, আমাদের প্রেসিডেন্ট আল-শারা রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে মঙ্গলবার আঙ্কারা সফর করবেন।
আল-শারার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা তুরস্ক সিরিয়ায় তাদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করেছে। হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে আসাদকে ক্ষমতাচ্যুত করার পরপরই নতুন নেতার সঙ্গে আলোচনার জন্য গোয়েন্দা প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীকে সিসিয়ায় পাঠান এরদোয়ান।
ফাহরেত্তিন আলতুন বলেন, আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এরদোগান ও শারার মধ্যে আলোচনায় সিরিয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার, টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য নেওয়া যৌথ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হবে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সিরিয়ার স্বাধীনতা ফিরে পাওয়ার পর তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন মাত্রা পাবে।
বিদ্রোহীরা আসাদের সরকারকে উৎখাতের পর সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহেমদ আল-শারা। দায়িত্ব নেওয়ার পর তিনি অর্ন্তবর্তীকালীন আইন পরিষদ গঠন করেছেন। নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত এই আইন পরিষধ কার্যকর থাকবে।
