প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়েছে। এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার।
