প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএমআপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ এএম
রাজশাহী সরকারি মহিলা কলেজে নামছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। কচুরিপানার মধ্যে নামছে পাতি রাজসরালি পাখি। তার পাশাপাশি ডাহুক, কানাবক, গোবক, পানকৌড়িসহ বিভিন্ন দেশীয় পাখি রয়েছে। এসব পাখির চেঁচামেচিতে বেশ মুখরিত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। ছবি: আজহার উদ্দিন
সবুজ কচুরিপানা। মানুষের তেমন কোলাহল নেই, শুধু পাখিদের কলরব। ছবি: আজহার উদ্দিন
শত পাখির মধ্যে শেষ বিকেলে চলে উড়ার প্রতিযোগিতা। ছবি: আজহার উদ্দিন
পাখির দিকে তাকালে যে কারো মন পুলকিত হয়ে ওঠে। ছবি: আজহার উদ্দিন
অস্থায়ী তাদের এই কলোনী। ছবি: আজহার উদ্দিন
বেলা শেষে ভরপেটে তাদের চিৎকার-চেঁচামেচিতে ভারী হয়ে যায় পরিবেশ। ছবি: আজহার উদ্দিন