কুলিয়ারচরে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উত্তর সালুয়া গ্রামের একটি পাটক্ষেতের পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা কুলিয়ারচর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আরও পড়ুন: মাগুরায় কয়েক কোটি টাকা মুল্যের ব্রিজ নষ্ট হচ্ছে
কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই শিকদার জানান, মরদেহের কোথাও কোন আঘাতের চিহ্ন ছিলো না। এ ব্যাপারে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
ইত্তেফাক/নূহু
