শত্রুর কাছে ভালো কিছু থাকলে সেটা নিতে হবে: জামায়াত আমির

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তার দল দেশে ইনসাফের শাসন দেখতে চায়। এজন্য শত্রুর কাছে ভালো কিছু থাকলে সেটা নিতে হবে। 

সোমবার ( ১০ ফেব্রুয়ারি) মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বই প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, কেউ এসে কোনো দাবি পূরণ করে দেবে না। এ জন্য মেনে নেওয়ার মানসিকতা ও উদারতাও থাকতে হবে। 

এ সময় বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। 

ইত্তেফাক/এনএ