উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে যাওয়া ব্যক্তির সন্ধান মেলেনি

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৮:৫৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে এক যুবক (২৫) ট্রেন থেকে পানিতে পড়ে যায়। এরপর তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাত ওই যুবক যুবক রাজশাহী থেকে আসা ঢাকাগামী মেইল ট্রেনের যাত্রী ছিলেন। 

স্থানীয়রা জানায়, যুবকটি ট্রেনের ছাদে উঠেছিল। ট্রেনটি ঢাকা যাওয়ার পথে ঘাটিনা ব্রিজের ওপরের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন থেকে পানিতে পড়ে যায়। এ সময় তার কাছে থাকা ব্যাগ মাটিতে ছিটকে যায়।  ব্যাগটিতে জামা, জুতা ও নিত্য প্রয়োজনী জিনিসপত্র ছিলো।

আরও পড়ুন: যত ত্রাণ চাওয়া হবে তত ত্রাণ দেওয়া হবে: ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী

উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা দিনার হোসেন বলেন, ‘সকাল পৌনে ৮টায় আমরা জাতীয় হেল্প লাইন (৯৯৯) এর কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সোয়া ৮টা থেকে সারাদিন নাগাদ করতোয়া নদীতে ২টি ডুবুরি ও নৌকা দিয়ে ১০০ মিটার গভীর ও আশপাশে খুঁজেছি। কোথাও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।’

ইত্তেফাক/নূহু