দাফনের ১৩দিন পর কুলাউড়া উপজেলার বরমচাল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী কুলসুমা বেগমের (১৪) লাশ কবর থেকে তোলা হচ্ছে। বৃহষ্পতিবার (১৮ জুলাই) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে এবং সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিনের উপস্থিতিতে লাশ কবর থেকে তোলা হবে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কলসুমা বেগম বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের জহুর উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, কলসুমা বেগম গত ৪ জুলাই বিকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঐ রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন লাশ বাড়িতে এনে দাফন করা হয়।
আরও পড়ুন: হজ পালন করতে গিয়ে বাংলাদেশির মৃত্যু
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, কলসুমার মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকাবাসীর মনে সংশয় দেখা দিলে এবং বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ইউপি চেয়ারম্যান বিষয়টি মৌখিকভাবে থানায় অবহিত করেন। ফলে বিষয়টি কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। এই ডায়েরির ভিত্তিতে জেলা প্রশাসন লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের নির্দেশ দেন।
ইত্তেফাক/বিএএফ
