অপারেশন ডেভিল হান্ট: থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের বাঁশবাড়িতে গ্রামের আতাউর রহমানের নির্মাণাধীন ভবনের পাশে পরিত্যক্ত একটি টয়লেটের ভেতর হতে চাইনিজ রাইফেলটি উদ্ধার করা হয়।

টঙ্গীবাড়ি থানা পুলিশের উপ পরিদর্শক শাহ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি গত বছরের ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানা থেকে লুট হয়। থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় যে মামলা হয়েছিলো সেই মামলার আলামত হিসাবে অস্ত্রটি জব্দ দেখানো হয়েছে। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, উদ্ধার হওয়া চাইনিজ রাইফেলটি গত ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানাতে হামালার পর লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হয়েছেন।

ইত্তেফাক/এএইচপি