দেশের ঐতিহ্যবাহী শীর্ষ জাতীয় দৈনিক ইত্তেফাকের নাম ব্যবহার করে ফেসবুক গ্রুপ খুলেছে কতিপয় দুষ্কৃতিকারী। গ্রুপ থেকে বিভিন্ন ইস্যুতে নানান গুজব ও মনগড়া বক্তব্য ছড়াতে দেখে গেছে গ্রুপের সদস্যদের।
মূলত গ্রুপটি ইত্তেফাকের নয়। ইত্তেফাকের কোনো কর্মীও এই গ্রুপের সাথে সম্পৃক্ত নয়।
বিশ্লেষণে দেখা গেছে, ‘ব্যারি ই সিম্পকিন্স’ (Barry E Simpkins) নামের একটি আইডি ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর গ্রুপটি চালু করেন। ২ অক্টোবর গ্রুপটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘উই আর অনলি ফ্রেন্ডস’ (We are only Friends)। পরে ২০২০ সালের ১৭ মে এর নাম ‘DAILY ITTEFAQ (দৈনিক ইত্তেফাক)’ করা হয়- যার সঙ্গে ইত্তেফাকের কোনো সম্পর্ক নেই।
আরও দেখা গেছে, গ্রুপটির অ্যাডমিন প্যানেলে ১০টি ফেসবুক আইডি আছে। এর মধ্যে দুইটি আইডি বাংলাদেশী নামের হলেও বাকি ৮টিই বিদেশী নামের আইডি। তবে ১০টি আইডিই ভুয়া তথা ফেক।
ইত্তেফাকের পাঠক-শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি নিয়ে সতর্ক থাকার আহ্বান করা হচ্ছে।
পাশাপাশি গ্রুপটিকে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য রিপোর্ট করার অনুরোধ করা হচ্ছে ইত্তেফাকের পাঠক-শুভাকাঙ্ক্ষীদের।
রিপোর্ট করার প্রক্রিয়া- ১. গ্রুপের নামের পাশে তিনটা ডটে ক্লিক করুন। ২. রিপোর্ট গ্রুপ-এ ক্লিক করুন। ৩. ফলস্ ইনফরমেশনে ক্লিক করুন। ৪. ডান আসলে হয়ে গেছে রিপোর্ট করা।
ভুয়া গ্রুপের লিংক- https://www.facebook.com/groups/527978250737155

