মেসি-রোনালদোকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন মদ্রিচ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১১:১৯

শেষ পাঁচবারের চারটিতেই ব্যালন ডি অ’র ওঠেছে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। সময়ের সেরা দুই ফুটবলার পর্তুগিজ সুপারস্টার রোনালদো ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মিলেই নিয়েছেন ১০টি ব্যালন ডি অ’র পুরস্কার। এবার সেখানে ভাগ বসালেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসে এক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কারের বিজয়ী হিসেবে মদ্রিচের নাম ঘোষণা করা হয়।

আরো পড়ুন : এবার ব্যালন ডি অ’র পাচ্ছেন কে?

ছেলেদের ব্যালন ডি অ’র এর সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ৩০ ফুটবলারের নাম। যার মধ্যে ১১ জন ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের। ছিলেন মেসি-রোনালদোও।

 

১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল ছেলেদের সেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে। যেখানে যুক্ত হচ্ছে মেয়েদের ভার্সনও। ২০০৭ সালের পর থেকে শেষ ১০ বার ব্যালন ডি অ’র পেয়েছেন মেসি ও রোনালদো। সমান পাঁচবার করে। সেখানে এবার যুক্ত হলো ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচের নাম।

 

 

ইত্তেফাক/ইউবি