জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নাদাগাড়ী অংশে ২শ মিটার ভেঙে যায়। তারপর লোকালয়ে প্রবল বেগে পানি প্রবেশ করা শুরু করে। ফলে নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে ২০টি গ্রামের প্রায় ৩০ হাজার লোক।
এদিকে বন্যার পানিতে গোছল করতে গিয়ে পৌর এলাকার উল্টর গাবরগ্রামের রবিদাস (৩৭) নামের এক ব্যাক্তি নিখোঁজ হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান চলছে।

বিকালে নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মাদারগঞ্জ-জামালপুর প্রধান সড়কের বিভিন্ন অংশে তলিয়ে গেছে। ফলে সকল ধরণের যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন: উলিপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
বুধবার বিকালে মাদারগঞ্জ মেলান্দহ আসনের এমপি মির্জা আজম বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি দূর্গত এলাকার পরিদর্শন শেষে জানান, ‘খাদ্যেও কোন সংকট নেই। পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। আজ থেকে ত্রাণ কার্যক্রম জোরদার করা হবে।’
ইত্তেফাক/নূহু
