বিয়ের এক বছর পর স্বামীকে প্রকাশ্যে আনলেন লাক্স তারকা শানু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬

এক সময় নিয়মিত কাজ নাটকে করতেন লাক্স তারকা অভিনেত্রী শানারেই দেবী শানু। বর্তমানে ব্যস্ত রয়েছেন লেখালিখি নিয়ে। এরই মধ্যে সুখবর পাওয়া গেল তিনি বিয়ে করেছেন একজন প্রকৌশলীকে।

মাহবুব জামিল পুলক নামের একজনকে বিয়ে করেছেন শানু। যিনি প্রকৌশলী হলেও রয়েছেন লেখালিখির সঙ্গে। এক বছর আগে বিয়ে করেছেন তারা।

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ের দিনে বর মাহবুব জামিলের সঙ্গে শানারেই দেবী শানু। ছবি: সংগৃহীত

শানু সংবাদ মাধ্যমকে জানান, তারা বিয়ে করেছেন গত বছরের ১৪ ফেব্রুয়ারি। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি। তাদের পরিচয় লেখালেখির সূত্র ধরে, প্রকাশনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’র মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর ভালোবাসা ও বিয়ে।

শানু বলেন, ‘গত বছরে আমরা বিয়ে করেছি। এরপর ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তাই এতদিন বিষয়টি আমি জানাইনি। আমার কাছের কিছু মানুষজন এটি জানেন। এখনও আমরা অস্থির সময়ের মধ্যে আছি। সংবাদমাধ্যমে অফিসিয়ালি জানাইনি। বইমেলায় একসঙ্গে উপস্থিত হওয়ায় আরও অনেকেই জেনেছেন।’

বর মাহবুব জামিলের সঙ্গে শানারেই দেবী শানু। ছবি: সংগৃহীত
 
তিনি বলেন, ‘আমি মণিপুরি সম্প্রদায় থেকে উঠে এসেছি। আমাদের সংস্কৃতি যেমন অনেক সম্মানের, তেমনি সেনসিটিভও। তাই ব্যক্তিগত বিষয়গুলো ভেবেচিন্তে প্রকাশ করি।’

মাহবুব জামিলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে শানু বলেন, ‘উনি মূলত কবি। লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। আমরা দুজনই শব্দের মানুষ। আমাদের ভাবনাটা মিলে যায়। আজব কারখানায় এসেই আমাদের দুজনের পরিচয়।’

বর মাহবুব জামিলের সঙ্গে শানারেই দেবী শানু। ছবি: সংগৃহীত
 
প্রসঙ্গত, মাহবুব জামিল ঢাকার ছেলে। ২০১৯ সালে লেখক হিসেবে আত্মপ্রকাশ হয় তার। প্রথম প্রকাশিত বই ‘জলপরীর নিঃশ্বাস’। শানু ২০০৯ সালে প্রথম বিয়ে করেছিলেন জেভিয়ার শান্তনু বিশ্বাসকে। দুই পরিবারের মধ্যস্থতায় ওই সম্পর্কের বিচ্ছেদ হয়।
এবার বইমেলায় ‘বাঘ মানুষ’ বই প্রকাশিত হয়েছে এ অভিনেত্রীর।

ইত্তেফাক/এসএ