তিন দাবিতে জবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. ইব্রাহীম খলিল তিন দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে এই কর্মসূচি পালন করছেন তিনি। এ সময় তাকে দুইটি প্ল্যাকার্ডে ‌‌‘তিন দফা দাবি’ সম্বলিত লেখা পাশে নিয়ে বসে থাকতে দেখা যায়।

ইব্রাহিম খলিলের তিন দফা দাবি হলো:
১। প্রতি এক হাজার ৫০০ শিক্ষার্থীদের বিপরীতে একটি করে অত্যাধুনিক এম্বুলেন্স দিতে হবে। অর্থাৎ ২০ হাজার শিক্ষার্থীর জন্য ১৩টি এম্বুলেন্স দিতে হবে। 

২। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মেডিকেল সেন্টার হিসেবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। যেখানে এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান করার ব্যবস্থা থাকবে।

৩। উপরের দুইটি দাবিই চলতি অর্থ বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। 

আন্দোলনরত শিক্ষার্থী ইব্রাহীম খলিল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক চাহিদাই দেওয়া হয় না। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের এত বেশি অসহায়ভাবে জীবনযাপন করতে হয়। এই দাবিগুলো শুধু আমার একার নয়; বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর প্রাণের দাবি।

ইত্তেফাক/এসএএস