মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান জাঁকজমকভাবে পালিত হচ্ছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনব্যাপী ১৪তম পুর্নমিলনীর ২য় দিন অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন 'মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন' (এমইসিএ) কর্তৃক আয়োজিত দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
জেনারেল ওয়াকার-উজ-জামান মির্জাপুর ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কলেজের অধ্যক্ষ, 'মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন' এর সভাপতি ও অতিথিরা। এরপর সেনাপ্রধান 'মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন' পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন।
সবশেষ প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

