ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ নিয়ে দরকষাকষিতে হোয়াইট হাউসকে সুবিধা দেওয়ার জন্য কিয়েভে স্টারলিংক ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা চলছে বলে রয়টার্সের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেছেন, 'এটা মিথ্যা। রয়টার্স মিথ্যা বলছে।'
আরটি'র প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট বন্ধের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির মতে, কিয়েভে ভ্লাদিমির জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের দূত কিথ কেলোগের মধ্যে সম্প্রতি বৈঠক হয়। এ সময় ওয়াশিংটনের সঙ্গে বিরল 'মৃত্তিকা চুক্তি' সই না করলে ইউক্রেনীয়দের মাস্কের স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা 'আসন্ন বন্ধ' করার হুমকি দেওয়া হয়েছিল।
তবে ইলন মাস্ক পরে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-পোস্টে এমন পরিকল্পনার অস্তিত্ব অস্বীকার এবং রয়টার্সের গল্পটি বানোয়াট বলে অভিযুক্ত করেন।
তিলি এক্স-পোস্টে লিখেছেন, এটা মিথ্যা। রয়টার্স মিথ্যা বলছে। উত্তরাধিকার সূত্রে সংবাদ মিথ্যাবাদী হিসেবে তারা এপি (অ্যাসোসিয়েটেড প্রোপাগান্ডা)-এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে।
২০২২ সালে রাশিয়ার সঙ্গে সংঘাত বৃদ্ধির পর থেকে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে স্টারলিংক ইন্টারনেট সরবরাহ করে স্পেসএক্স। তারা ৪০ হাজারেরও বেশি স্যাটেলাইট টার্মিনাল সরবরাহ করেছে সেখানে। টার্মিনালগুলো তাত্ক্ষণিকভাবে কিয়েভের সামরিক বাহিনীর জন্য একটি মূল কমান্ড এবং নিয়ন্ত্রণের সরঞ্জাম হয়ে উঠেছে।
