নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে আবুল হোসেন বাহার নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় একটি পিস্তল, একটি এলজি ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবুল হোসেন বাহার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
এছাড়াও মুছাপুর ইউনিয়নে পুলিশ ও র্যাবের আরেকটি অভিযানে অস্ত্র মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত আসামি মাসুদকে গ্রেপ্তার করে।
সোমবার রাতে বসুরহাট পৌরসভা ৬ নং ওয়ার্ড থেকে আবুল হোসেন বাহারকে এবং মুছাপুর ইউনিয়ন থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার ভোরে সেনাবাহিনীর লেফটেন্যান্ট আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনী বাহারের বাড়িতে অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে।

