বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা সংঘর্ষ ও গুলি, যুবকের মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৭ এএম

কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গুলিবর্ষণ করা হয়। এ সময় শিহাব কবির নাহিদ (৩০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিহাব বিমানবাহিনীর ঘাঁটির পাশে সমিতিপাড়ার প্রবীণ শিক্ষক মো. নাছির উদ্দিনের ছেলে। তিনি ব্যবসায়ী ছিলেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে সংঘর্ষের ঘটনার বিবরণ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল বিকেলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবাহিনীর গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, যা সত্যি নয়।

ইত্তেফাক/আরআর