তিউনিসিয়ায় বামপন্থী বিরোধী নেতা মোহাম্মদ ব্রাহ্মীকে হত্যার দায়ে ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সাজা ঘোষণা করা হয় বলে স্থানীয় সণমাধ্যমের প্রতিবেদন জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডে ইচ্ছাকৃতভাবে অংশগ্রহণের জন্য তিন জন আসামিকে অতিরিক্ত দণ্ড দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আরেক আসামি এখনো পলাতক। তাকে কর্তৃপক্ষের কাছে সন্ত্রাসী অপরাধের প্রতিবেদন দিতে ব্যর্থতার জন্য জন্য পাঁচ বছরের দণ্ড দেওয়া হয়েছে।
এর আগে তিউনিসিয়ার বিপ্লব-পরবর্তী অস্থির রাজনৈতিক দৃশ্যপটের মধ্যে ২০১৩ সালের ২৫ জুলাই নিজ বাড়ির বাইরে মোহাম্মদ ব্রাহ্মীকে হত্যা করা হয়।
মোহাম্মদ পিপলস মুভমেন্টের একজন জাতীয়তাবাদী বামপন্থী নেতা এবং তিউনিসিয়ার গণপরিষদের সদস্য ছিলেন।
তার হত্যাকাণ্ড জাতিকে হতবাক করে দেয়। কারণ এটি আরেকজন বিশিষ্ট বামপন্থী ব্যক্তিত্ব চোকরি বেলাইদকে হত্যার ছয় মাসেরও কম সময়ের মধ্যে ঘটে।

