হারিয়ে যাওয়া ২০ মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯

জামালপুরের সরিষাবাড়ীতে চুরি ও হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে এগুলো মালিকদের কছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সরিষাবাড়ী থানায় আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া প্রকৃত মালিকদের কাছে মোবাইল হস্তান্তর করেন। মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

ওসি মো. চাঁদ মিয়া জানান, চলতি ফেব্রুয়ারি মাসে মোবাইল চুরি ও হারানোর ঘটনায় থানায় মোট ৩৬টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। প্রযুক্তির সহয়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়।

এসময় সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আইএ/এপি