মুন্সীগঞ্জে কবর খুঁড়ে আবারও কঙ্কাল চুরি 

দুই সপ্তাহে চুরি হয়েছে ৪ দফায়  

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে ২৭টি কবর খুঁড়ে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে চোরচক্র ঢুকে এমন তাণ্ডব চালায়।

স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফজর নামাজ শেষে তিনি কবর জিয়ারত করতে যেয়ে ২৭টি কবর খোঁড়া দেখতে পান। পরে তিনি লোকজনকে খবর দিলে, তারা তল্লাশি করে দেখেন সাতটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। 

ছবি: ইত্তেফাক

এর আগে, দুই দফায় শ্রীনগরের বেজগাঁও করব খুঁড়ে ১১টি খুলি এবং একই উপজেলার চারি গাঁও জান্নাতুল ফেরদৌসের কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরি হয়। দুই সপ্তাহের ভিতর চতুর্থ বারের মতো আবারো শ্রীনগর উপজেলায় কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সেখানকার মানুষেরা। 

শ্রীনগর সার্কেল এএসপি আনিসুর রহমান জানান, সঙ্ঘবদ্ধ চোরদের ধরতে পুলিশ জোর অভিযান পরিচালনা করবে। 

ইত্তেফাক/আইএ/এসএএস