রাজধানীর মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১ টা ২৩ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে সোমবার (৩ মার্চ) দুপুরে ১৩৩ কোটি টাকা পাচার মামলায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। একই দিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজডের উপ-পরিদর্শক জোনাঈদ হোসেন মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।
গত বছর কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এর পর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো।
