পর্দা নামতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। বাকী আছে শুধু শিরোপা নির্ধারণী ম্যাচ। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে ফাইনালের আগে দুশ্চিন্তায় রয়েছে কিউই শিবির। ফাইনালে পেসার ম্যাট হেনরিকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
বুধবার (৫ মার্চ) সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান হেনরি। দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। তবে আঘাত পেলেও ক্যাচ মিস করেনি। পরে ওই আঘাতে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে।
যার কারণে ১০ ওভারের কোটার মাত্র সাত ওভার বল করেছিলেন হেনরি। ৪২ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচের পর হেনরির চোট নিয়ে বলতে গিয়ে আশার কথা শোনাতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, 'ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। কাঁধ বেশ ফুলে আছে। অন্তত দু’দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।'
এদিকে হেনরির চোট নিয়ে ইসপিএন ক্রিকইনফোকে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেছেন, হেনরির খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তিনি বলেছেন, 'এখনো আমরা কিছু বলতে পারছি না, শঙ্কা আছে।
