সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৫:৫৪

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও গ্রামের অপর প্রভাবশালী আশিক মিয়ার মধ্যে স্কুল, মাদরাসা, মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। দুইদিন আগে ব্যক্তিগত একটি জায়গা বিক্রয়কে কেন্দ্র করে আবার দুইপক্ষের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে রোববার (৯ মার্চ) সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষশূন্য আছে। গ্রামে পুলিশ মোতায়েন আছে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।

ইত্তেফাক/এএম