ইসরায়েলের সমস্ত পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার আহ্বান জানিয়েছে কাতার।
আইএইএ প্রতিনিয়ত ইরানের ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে আসছে। এমন প্রেক্ষাপটে শনিবার (৮ মার্চ) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলকে সমস্ত পারমাণবিক স্থাপনা আইএইএ-এর অধীনে রাখার এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগদানের আহ্বান জানালেন।
ভিয়েনায় কাতারের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি জসিম ইয়াকুব আল-হাম্মাদির উপস্থিতিতে আইএইএ গভর্নরদের একটি বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়। বৈঠকে ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি এবং ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়।
আল-হাম্মাদি বৈঠকে উল্লেখ করেন, ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের সকল দেশই পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তিতে যুক্ত এবং কার্যকর সুরক্ষা চুক্তি রয়েছে। তবে ইসরায়েল তার আগ্রাসী নীতি অব্যাহত রেখেছে, যেমন গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করাম পশ্চিম তীরে সামরিক অভিযান তীব্রতর করা
এবং গাজায় মানবিক সহায়তায় বাধা।
