ঈদে আসছে ‘হাউ সুইট’

আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৭:৩৪

ঈদ উপলক্ষ্যে ওাটটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্টিক এবং কমেডি গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। 

কাজল আরেফিন অমি পরিচালিত সিনেমাটির টিজার ইতিমধ্যে মুক্তি পেয়েছে। ৫৯ সেকেন্ডের টিজারে এক জমজমাট বিনোদনধর্মী সিনেমার আভাস পাওয়া গেছে। টিজার দেখে গল্প সম্পর্কে আন্দাজ করা যায়নি তবে সিনেমার চুম্বক অংশ দেখিয়ে চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নির্মাতা। শুরুতেই দেখা যায়, সদরঘাটে অপূর্ব। এরপরই ফারিণকে দেখা যায় দৌড় দিতে। 

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অমি বলেন, ‘পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন। খুব তাড়াহুড়ো না করে ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সিনেমাটি দেখলে দর্শকদের একটা মিষ্টি অনুভূতি কাজ করবে। ঈদে মুক্তি পেলেই আরো বেশি জমবে বলে আমার বিশ্বাস।’ 

ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ এর দৃশ্যে জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ফারিণ বলেন, ‘আমার মনে হয়, হাউ সুইট- এর মাধ্যমে নতুনভাবে অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আশা করছি, বাণিজ্যিক ঘরানার একটি ওয়েব ফিল্ম দেখতে পাবেন দর্শক।’ 

অভিনেতা অপূর্ব বলেন, ‘তাসনিয়া ফারিণের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। অভিজ্ঞতা সবসময় খুব ভালো। ব্যতিক্রমী একটি কাজ হয়েছে। সিনেমাটির মাধ্যমে নির্মাতা অমির সঙ্গে প্রায় পাঁচ বছর পর কাজ করলাম। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ 

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন অপূর্ব, তাসনিয়া ফারিণ, পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

ইত্তেফাক/এসএ