বেনাপোলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৩:২৬

বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা শার্শায় হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে চাল বিতরণ কায়বা ইউনিয়নে। চাল বিতরণের সময় প্রতি বস্তায় ৩০ কেজির পরিবর্তে ২৫/২৬কেজি চাল বিতরণ করা হয় বলে অভিযোগে ক্রেতাদের। বিক্রিত চাল অন্যস্থানে ওজন দিয়ে এ ঘটনার সত্যতা মিলেছে।

এলাকাবাসী জানান মার্চ মাসের খাদ্যবান্ধবের ১৫ টাকা কেজি দরের চাল মঙ্গলবার সকালে সুবিধাভোগিদের মাঝে বিতরণ করা হয়।  এ দিন শার্শার কায়বা ইউনিয়নে ৭. ৮ ও ৯ নং ওয়ার্ড  চাল বিতরণ করা হয়। খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও প্রকৃত পক্ষে দেয়া হচ্ছে ২৪ থেকে ২৬ কেজি চাল। 

বাগআঁচড়া বাগুড়ী বাজারের একটি দোকান থেকে কার্ডধারীরা ১৫ টাকা  কেজি দরে ৩০ কেজি চালের মূল্য দিয়ে চাল নিলেও ওজনে পাচ্ছে ২৪ থেকে ২৬ কেজি চাল। সরকারিভাবে বস্তায় সঠিক মাপ থাকার কথা থাকলেও অজানা কারণে প্রতি বস্তায় চাল ৪ থেকে ৬ কেজি কম। 
চাল নিতে আসা একাধিক কার্ডধারীরা জানান, প্রতিবার এখান থেকে চাল নিয়ে অন্য যে কোনো দোকানে মাপ দিলেই দেখা যায় ৫ থেকে ৬ কেজি কম। 

পরে বিষয়টি প্রমাণ করতে পার্শ্বের একটি দোকানে থেকে ওজন মেশিন এনে বিক্রিত চাল ওজন দিলে প্রায় প্রতি বস্তায় ৪ থেকে ৬ কেজি কম হয়। 

এ ব্যাপারে জানার জন্য ডিলার রাড়িপুকুর গ্রামের শাহাজান কবিরের কাছে জানতে চাইলে চাল কম দেওয়ার ব্যাপারে কোন সঠিক উত্তর দেয়নি। 

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী  অফিসার ড. কাজী নাজিব হাসান বলেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া নেয়া হবে।

ইত্তেফাক/এএইচপি