৩৯ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ২ জাহাজ

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৯:৩১

ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল নিয়ে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মন্ত্রণালয় জানায়, জাহাজ দু’টির মধ্যে একটি এমভি ট্রং অ্যান শিপ ভিয়েতনাম থেকে ‘জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট)’ চুক্তির আওতায় ১৭ হাজার ৮ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে এসেছে। আর অন্যটি এমভি রেক এলিট ভারত থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে বন্দরে এসে পৌঁছেছে।

জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএস/এএম