প্রতিপক্ষের মাঠে গোল করে ভক্তদের ভালোবাসায় ভাসলেন মেসি  

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১১:১৫

লিওনেল মেসির খেলা দেখার জন্য উন্মুখ হয়ে ছিলেন জ্যামাইকার দর্শকরা। তাদের সেই অপেক্ষার অবসান হয়, যখন আর্জেন্টাইন সুপারস্টার বদলি হিসেবে মাঠে নামেন। শুধু নামাই নয়, শেষ মুহূর্তে গোল করেও ভক্তদের উচ্ছ্বাসের কারণ হন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ক্যাভালিয়েরকে হারিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।  

শেষ তিনটি ম্যাচে, যার মধ্যে ক্যাভালিয়েরের বিপক্ষে প্রথম লেগও রয়েছে, মেসিকে বিশ্রামে রেখেছিল ইন্টার মায়ামি। ফলে এদিনও তিনি বেঞ্চে ছিলেন। তবে দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। কিংসটনের ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারিতে তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন জ্যামাইকার ফুটবলপ্রেমীরা।  

ম্যাচের তখন ৩৭ মিনিট চলছে। লুইস সুয়ারেসের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে তাদের লিড ছিল ৩-০। স্বাগতিকদের সামনে ফেরার সুযোগ প্রায় শেষ হয়ে গিয়েছিল।  
<blockquote class="twitter-tweet"><p lang="es" dir="ltr">Gol del Mejor de todos los tiempos

ইত্তেফাক/টিএইচ