টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহরুল ইসলাম সাগর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিক উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পিত্তিফাটা গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত জহুরুল ইসলাম সাগর বরিশালের আগৈলঝড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে। 

স্থানীয়সূত্রে জানা যায়, জহুরুল মোল্লা সাগর উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ করেন। বৃহস্পতিবার(১৩ মার্চ) সন্ধ্যায় শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ঐ যুবক। ঐ শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জহুরুল মোল্লা সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।  

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী জানান, জহুরুল মোল্লা সাগরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি