প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১:৪৯

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এই ঘটনা ঘটে।

 গ্রেপ্তারকৃত জসিম মোল্যা (২৮) উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে। 

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে অভিযুক্ত ভ্যান চালিয়ে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে যায়। পরবর্তীতে  পানি খাওয়ার উদ্দেশ্যে একটি বাড়িতে গিয়ে ১৩ বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

সেই সময় ওই কিশোরীর মা পাশের বাড়ি থেকে এসে দেখতে পেয়ে আশ-পাশের লোকজন কে জানালে তারা ভ্যান চালককে আটক করে। পরে লোহাগড়া থানা পুলিশ কে সংবাদ দেয়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান জানান,ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা নামের একজন ভ্যানচালক কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/পিএস/এনটিএম