পাসপোর্ট জালিয়াতির চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ১০

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০১:৩৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট জালিয়াতি করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ ১০জনকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃত বাকিরা পাসপোর্ট জালিয়াত চক্রের সঙ্গে জড়িত।  

আরও পড়ুন : আরও একটি সুপার ওভার হতেই পারতো : টেন্ডুলকার

র‌্যাব-১০ এর ক্যাম্প কমান্ডার মেজর সৈয়দ ইরান হোসেন জানান, রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার পোস্তগোলা ব্রিজে হাসনাবাদ এলাকার হাজী নুর হোসেন বাড়ির কাছ থেকে ওই দুই রোহিঙ্গা সহ ১০ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট, ভিসা ও বিভিন্ন জাল সনদপত্র উদ্ধার হয়েছে।

ইত্তেফাক/কেআই