বিক্রি হয়ে গেছে বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৭:২২

এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে মেঘালয়া ফুটবল অ্যাসোসিয়েশন। কত টিকিট ছাপানো হয়েছিল সেটি জানাননি তিনি। তবে জানিয়েছে ১০০, ৩০০, ৫০০, ৭০০, ৮০০ রুপি দিয়ে অনলাইনে টিকিট ক্রয় করতে হয়েছে। তাদের কাছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ প্রথমবার হতে যাচ্ছে। 

গত ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে ৭ হাজার দর্শক এসেছিলেন জওহরলাল স্পোর্টস একাডেমির মাঠে। ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার একতলা গ্যালারির স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচের প্রতি আগ্রহ ফুটবল দর্শকের। এখানে ক্রিকেটের চাহিদা নেই বললেই চলে। ক্রিকেট লিগ হয় তবে ফুটবল যেন তাদের রক্তে মেশা একটি খেলা। 

এজন্য গতকাল পর্যন্ত জানা গেছে স্টেডিয়াম এলাকায় বড় পর্দা স্থাপন করার পরিকল্পনা রয়েছে। জানা গেছে, সাধারণ দর্শকের দুশ্চিন্তা হচ্ছে খেলা যদি স্থানীয় সময় ৭টায় শুরু হয় সেটি শেষ হবে ৯টায়। বের হতে সময় লেগে যাবে। শিলংয়ে রাত ৯টার পর সব দোকানপাট বন্ধ হয়ে যায়। কাউকে খুঁজে পাওয়া যায় না। মালদ্বীপের ম্যাচের পর বাড়ি ফিরতে দর্শকের জন্য বিশেষ ব্যবস্থা ছিল।

ইত্তেফাক/জেডএইচ