উল্লাপাড়ায় ট্রেন থেকে পরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১১:৫৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পানিতে পরে নিখোঁজ হওয়ার ২ দিন পর অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে সোনতলা সেতুর (করতোয়া) নদীর দক্ষিণ পাড়ে যুবকটির লাশ ভেসে ওঠে। এসময় স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

দুর্গানগর ইউপি সদস্য এরশাদ হোসেন জানান শুক্রবার সকালে লাশটি (করতোয়া) নদীতে ভেসে উঠে। লাশের পরনে কালো রঙের টিশার্ট ও জিন্স প্যান্ট ছিল।

আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক নুরে আলম সিদ্দিকী জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

এরআগে গত ১৭ জুলাই সকাল পৌনে ৮ টার সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ছাদে থাকা যুবক ঘাটিনা রেলসেতু রেলিংয়ের সাথে ধাক্কা লেগে পানিতে পরে যায়। এরপর  ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করে তাকে পায়নি।
 
ইত্তেফাক/এমআরএম