ঠাকুরগাঁওয়ে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি এনজিও আশার কর্মী মনিরুল ইসলাম (৪২) নিহত হয়েছেন। শুক্রবার ৯টায় রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের নেকক নতুন মার্কেটের ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম রাণীশংকৈল উপজেলার নেকমরদ শাখায় কর্মরত ছিলেন। তিনি ঠাকুরগাঁও সদর রুহিয়া থানার ঘনেকৃষ্টপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: আবারো ঝরতে পারে বৃষ্টি
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে টিম ওয়ার্কে বের হয়েছিলেন মনিরুল ইসলাম। নেকমরদ বাজার থেকে বালিয়াডাঙ্গীর উদ্দেশে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন মনির। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ওসি আব্দুল মান্নান বলেন, নছিমনটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআরএম
