ঝিনাইদহের শৈলকুপায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিপ্লব জোয়ার্দ্দার নামে এক বখাটের বিরুদ্ধে। সে ওই শিশুটির চাচাতো ভাই। বৃহস্পতিবার বিকালে দুধসর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।
দুধসার ইউনিয়নের চেয়ারম্যান সায়ুব জোয়ার্দ্দার জানান, ধর্ষক বিপ্লব ধর্ষিতা শিশুটির চাচাতো ভাই। একই বাড়িতে পাশাপাশি ঘর তাদের। দুপুরের পর শিশুটিকে কাকুঁড় খাওয়ার কথা বলে ফুসলিয়ে মাঠে নিয়ে যায় বিপ্লব। তারপর ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। তারপর ঘটনাটি জানাজানি হয়।
শুক্রবার সকালে এলাকাবাসী ধর্ষকের গ্রেফতার ও শাস্তির দাবিতে দুধসরে কিছু সময়ের জন্য ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
শৈলকুপা থানার ওসি ফজলুর রহমান জানান, এব্যাপারে বৃহস্পতিবার রাতে ধর্ষিতা শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্ঠা চলছে।
ইত্তেফাক/আরকেজি
