প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালযয়ের (পিকেইউ) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের আগে আনুষ্ঠানিক গাউন পরতে সাহায্য করেন শিক্ষার্থীদের।
শনিবার (২৯ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
সেখানে স্থানীয় সময় সকাল ১০টায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস শনিবার সকাল ১০টার (চীন সময়) দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। পিকিং বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
অধ্যাপক ইউনূস গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
উল্লেখ্য, চার দিনের সফর শেষে প্রধান উপদেষ্টার আজ শনিবার দেশে ফেরার কথা রয়েছে।
