সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় ঈদ উদযাপন 

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৪:৪২

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে দিনাজপুরের ৬টি উপজেলার অন্তত ২ হাজার পরিবার। 

দিনাজপুর সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, কাহারোল, বোচাগঞ্জ এবং বিরল উপজেলার কিছু এলাকার এসব পরিবার এই ঈদ উদযাপন করে। এসব পরিবারের মুসল্লিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন। 

আজ সকাল ৮ টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে (পার্টি সেন্টার) অনুষ্ঠিত ঈদের জামায়াতে প্রায় নারী-পরুষসহ প্রায় দুইশ মুসল্লি অংশ নেন। এখানে ঈমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক। 

এছাড়াও জেলার চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া, বোচাগঞ্জের তেতাড়া, বিরল উপজেলার বালান্দোর এবং পার্বতীপুর উপজেলায় আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ইত্তেফাক/এএইচপি