সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের একটি কামরা (শোভন চেয়ার- ঞ) লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ করতে থাকে। এ সময় অনেক যাত্রী ভয়ে কামরা থেকে লাফিয়ে নিচে নামতে গিয়ে আহত হন। শুক্রবার দুপুর ১২টায় কুলাউড়া হোম সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীদের অভিযোগে জানা যায়, লাইনচ্যুত কামরাটিকে টেনে প্লেটফর্মে নিয়ে আসা হয়। ফলে ২টি ক্রসিং পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। কুলাউড়া লোকো শেডের উদ্ধারকারী দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত কামরাটিকে কেটে কুলাউড়া স্টেশনের ১নং প্লাটফর্মে রাখে।
আরও পড়ুন: কেন্দুয়ায় হুমায়ূন আহমেদকে স্মরণ
২ ঘণ্টা পর অবশিষ্ট ১৩টি কামরা নিয়ে আন্তঃনগর জয়ন্তিকা কুলাউড়া স্টেশন ত্যাগ করে। ফলে চট্টগ্রাম গামী আন্তঃনগর পাহাড়িকা ও সিলেটগামী পারাবত ট্রেনের স্বাভাবিক চলাচল বাঁধাগ্রস্ত হয়।
ইত্তেফাক/অনি
