সেকশন

  • হোম
  • আজকের সর্বশেষ খবর
  • বিশেষ সংবাদ
  • করোনাভাইরাস
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজধানী
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • টেক
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • সোশ্যাল মিডিয়া
  • আইন-আদালত
  • প্রজন্ম
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • সাহিত্য
  • ধর্ম
  • ছবি
  • ভিডিও
  • ই-পেপার
  • English

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • Twitter
  • YouTube
  • Instagram
  • বাংলা কনভার্টার
  • ই-পেপার
  • আর্কাইভ
  • English
The Daily Ittefaq
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • টেক
  • আইন-আদালত
  • ভিডিও
  • মতামত
  • অন্যান্য

ছবি

  • হোম
  • ছবি

ঢাকাবাসীর রঙ্গিন ঈদ আনন্দ মিছিল

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১১:৫৫ এএম আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০২:১৬ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়। এ আনন্দ মিছিলে অংশ নেন অসংখ্য মানুষ।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। ছবি তুলেছেন আব্দুল গনি 

ঢাকার ৪০০ বছরের ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্য ধরে এবার রোজার ঈদে বড় পরিসরে ঈদের জামাতের পাশাপাশি ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ মেলার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরনো বাণিজ্যমেলার মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয় এই ঈদ জামাত, যেখানে নারী-পুরুষ মিলিয়ে এক লাখ মানুষের নামাজ পড়ার বন্দোবস্ত করা হয়।
ঈদের আনন্দ শিশুদের ছুঁয়ে যায় সবচে’ বেশি। তারা ঘুরে ঘুরে ঈদের দিনটি উদযাপন করতে ভালোবাসে। আর শিশুদের ভালোলাগা, আনন্দ ছুঁয়ে যায় বড়দেরও।
‘ঈদ মানেই সম্প্রীতি, ঈদ মানেই ঐক্য; ঈদ এল সুখের বার্তা নিয়ে’ সংবলিত নানা ধরনের সামাজিক ও ঐক্যের বার্তা তুলে ধরা প্ল্যাকার্ড দেখা গেছে মিছিলে অংশ নেওয়াদের হাতে। এ সময় তারা ‘ঈদ মোবারক’সহ নানা ধররেন স্লোগান তোলেন।
ঢাকার মোগল শাসনকর্তা ইসলাম খাঁর আমল থেকেই ঢাকায় ঈদ উৎসবের পরিচয় পাওয়া যায়। খুব ধুমধাম করে ঈদ উৎসব পালিত হতো তখন। ইসলাম খাঁ নবনির্মিত লালবাগ মসজিদে গিয়ে নামাজে যোগ দিতেন।
ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এসময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দের মেতে ওঠেন।
বর্ণাঢ্য এ মিছিলের সামনে শাহী ঘোড়া ও সামনে-পেছনে ২০টির মত ঘোড়ার গাড়ি ছিল। ছিল ব্যান্ড পার্টি। পাশাপাশি সুলতানি-মোঘল আমলের ইতিহাস সম্বলিত চিত্রকলাও ছিল।
ইত্তেফাক/এএইচপি
বিষয়:
ঈদুল ফিতর
app store google play
সম্পাদক: তাসমিমা হোসেন
প্রকাশক: তারিন হোসেন
ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
  • অনুসন্ধান
  • আর্কাইভ
  • ছবি
  • বাংলা কনভার্টার
  • ভিডিও
  • পরিবেশ
  • প্রবাস
  • সাহিত্য
  • চাকরি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলী
  • Twitter
  • YouTube
  • Instagram
Eng