দেশের প্রত্যন্ত অঞ্চলে আজও বিরাজ করছে নানা কুসংস্কারে। কুসংস্কারের ক্ষতিকর দিক ও বেরিয়ে আসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘জলকুমারী।’ রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করছেন নিয়াজ মাহবুব।
নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর। তিনি বলেন, এর আগে বিটিভি’র একাধিক খণ্ড নাটকে কাজ করলেও এবারই প্রথম ‘জলকুমারী’ নাটকের মাধ্যমে বিটিভি’র ধারাবাহিকে কাজ করলাম। পূবাইলে শুটিং করেছি।
তানভীর বলেন, এ নাটকে গ্রামের একজন শিক্ষিত যুবকের চরিত্রে অভিনয় করেছি। যে গ্রামের মানুষের মধ্যে কুসংস্কার দুর করতে কাজ করে। প্রতিটি পর্বে শিক্ষামূলক বার্তা থাকবে।নাটকটি দেখলে গ্রামের মানুষ অনেক ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ধীর গতিতে নামছে বন্যার পানি
প্রায় ২৫ পর্বে নির্মিত ‘জলকুমারী’ নাটকের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন মামুনুর রশিদ, খাইরুল আলম সবুজ, মৌটুসি বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, তানভীর, শশী, রিমি করীম প্রমুখ।
নির্মাতা সূত্রে জানা যায়, আজ শুক্র-শনিবার থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে ‘জলকুমারী’ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড প্রচারে আসছে। পুনঃপ্রচার শনিবার ও রবিবার সকাল ১০ঃ৩০ মিনিটে।
ইত্তেফাক/অনি
