দুই পরিবারের ৯ জনসহ নিহত ১০

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিললো

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৩:০৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার  চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া এলাকায় বুধবার (২ এপ্রিল).সকালে সড়ক দূর্ঘটনায় দুই পরিবারের ৯ জনসহ ১০ জন নিহত  ৬ জন আহত হয়েছে। নিহত ১০ জন আহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে।

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার  দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় বাস ও হাইয়েচের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনাটি ঘটে।  নিহত ১০ জনের মধ্য শিশু ও নারী হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া গেছে। দূর্ঘটনা ও পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

বুধবার রাত সাড়ে ১০ টার দিক দোহাজারী হাইওয়ে ওসি হতাহতের একটি তালিকা ইত্তেফাকের হাতে পৌঁছায়। 

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপ উপজেলার উত্তর বোয়ালিয়া এলাকার দুলাল বিশ্বাসের পুত্র দিলীপ বিশ্বাস(৪৩), দিলীপ বিশ্বাসের স্ত্রী সাধনা মণ্ডল (৩৭), দিলীপ বিশ্বাসের শ্বশুর আশীষ মণ্ডল (৫০), ঢাকা জেলার দক্ষিণখান থানার আজমপুর মধ্যপাড়া এলাকার কালা মিয়ার পুত্র মো: ইউসুফ আলী(৫৫), ঢাকা জেলার মীরপুরের আবদুল জব্বারের পুত্র রফিকুল ইসলাম শামীম (৪৫), রফিকুল ইসলাম শামীমের স্ত্রী  লুৎফুন নাহার সুমি (৩৫), রফিকুল ইসলাম শামীমের মেয়ে লিয়ানা(৮), রফিকুল ইসলাম শামীমের আরেক মেয়ে আনীষা(১৪),একই এলাকার রফিকুল ইসলাম শামীমের ভাগিনা তানিফা ইয়াসমিন (১৬), একই এলাকার মৃত বকুল বেপারীর পুত্র ও রফিকুল ইসলাম শামীমের বন্ধু মুক্তার হোসেন(৬০)। 

আহতরা হলেন- নিহত রফিকুল ইসলাম শামীমের মেয়ে প্রেমা(১৮), নিহত দিলীপ বিশ্বাসের মেয়ে আরাধ্য বিশ্বাস (৭) ও নিহত দিলীপ বিশ্বাসের শ্যালক কুষ্টিয়া কুমারখালী এলাকার দেবাশীষ মণ্ডলের পুত্র দূর্জয় মণ্ডল(১৮)। দোহাজারী হাইওয়ে ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের মধ্য ঘটনাস্থলে ৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও চমক হাসপাতালে ২ জন মারা যায়।  

হতাহতদের মধ্যে  নারী ও  শিশু  রয়েছে বলে জানা গেছে। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লোহাগাড়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের চিকিৎসার জন্য  বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।  

স্থানীয় ও লোহাগাড়া ফায়ার সার্ভিস সূত্রে  জানা যায়, বুধবার সকাল ৭ টার দিকে  রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে   দুইটি হাইয়েচ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটস্থলে ৭ জন নিহত ও পরে হাসপাতালে মারা যায় ৩ জন। ঘটনায় ৬ জন আহত হয়।  সংঘর্ষে বাস ও সামনে থাকা হাইয়েচ মাইক্রোবাস  দুমুড়ে- মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস দল ৭ জনের মৃতদেহ উদ্ধার ও ৬ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও চমক হাসপাতালে ২ জন মারা যায়।  তবে হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে ফায়ার সার্ভিস  জানায়।

এ ব্যাপারে  দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, বুধবার  সকালে  লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় রিলাক্স পরিবহনের একটি বাস ও হাইয়েচ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জন ও হাসপাতালে ৩ জনসহ মোট ১০ জন নিহত হয়েছে।  দূর্ঘটনায় লিপ্ত গাড়িগুলাো উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। 

তিনি আরও জানান,  চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কটির চুনতি জাঙ্গালিয়া এলাকা  অন্য জেলার চালকের জন্য অপরিচিত। এখানকার সড়কটি প্রশস্ত না থাকা, সড়কে সিগন্যাল না থাকা, বিপজ্জনক বাঁক থাকা, সকাল বেলা লবণ- মাছবাহী গাড়ি পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়া দূর্ঘটনার অন্যতম কারণ।

ইত্তেফাক/এএইচপি