ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বুধবার বন্ধ থাকবে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:০৮

যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশের মৃত্যুতে সে দেশে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বুধবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে দূতাবাসের কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. বর্নাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।

আরো পড়ুনঃ অরিত্রীর আত্মহত্যার কারণ নির্ণয়ে কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে অনুরোধ করা হয়েছে।বাসস

ইত্তেফাক/কেকে