নিষেধাজ্ঞা কাটিয়ে খেলতে নেমেই উইকেট পেলেন নাসির 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩৮

দুর্নীতির দায়ে প্রায় দেড় বছর সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন নাসির হোসেন। অবশেষে সেই নিষেধাজ্ঞা কাঁটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠে ফিরেছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

সোমবার (৭ এপ্রিল) ডিপিএলে গাজি গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে রুপগঞ্জের হয়ে মাঠে নেমেছেন নাসির। ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত সেই অপরাধ নাসির শিকার করে নেন।

তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা শেষ হয়।

ইত্তেফাক/জেডএইচ