বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল বিএনপি নেতার 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:৪৯

বাগেরহাটের মোংলায় বজ্রপাতে নাছির শেখ নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত নাছির শেখ উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

এলাকাবাসী ও পুলিশ জানায়,  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরছিল। তখন হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

এ বিষয়ে মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, যেহেতু বজ্রপাতে স্বাভাবিক মৃত্যু। তাই আইনি কোনো বিষয় আর এখানে আসছেনা কিংবা থাকছেনাও না। তাছাড়া পরিবারের কোনো অভিযোগ নেই।

ইত্তেফাক/এপি