ডিসিআইএমসিতে চিকিৎসা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৮:১৯

সম্প্রতি ঢাকা সেন্ট্রালইন্টারন্যাশনাল মেডিকেলকলেজ এন্ড হসপিটালে (ডিসিআইএমসি) এক চিকিৎসা বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের রিং রোড, শামলীস্থ ক্যাম্পাসে ওই চিকিৎসা বিজ্ঞান মেলাটি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। 

এতে শরীরবিদ্যা, আধুনিক চিকিৎসা পদ্ধতি, অত্যাধুনিক সার্জারি, রোগ নির্ণয় পদ্ধতি বিষয়ে দর্শনার্থী, স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তি ও জনসাধারনকে অবহিত করা হয়। মেলায় প্রতিষ্ঠানের এনাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, গাইনি, সার্জারি, অর্থোপেডিক, মেডিসিন, ইউরোলজিসহ  বেসিক ও ক্লিনিক্যাল অন্যান্য বিভাগগুলোর প্রজেক্ট প্রদর্শন ও দর্শকদের অবহিত করা হয়। 

 

মেলার উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, চিকিৎসা বিজ্ঞান মেলাটি আধুনিক চিকিৎসা শিক্ষা ও যুগোপযোগী প্রযুক্তি সমৃদ্ধ চিকিৎসা সেবাকে জনগনের কাছে অবহিতকরণ ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। মেলা শেষে রেজিস্ট্রেশনকৃত দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পুরষ্কারে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/কেকে