জার্মানিতে আবাসিক ভবনের সামনে পড়ে ছিল দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ২১:২৭

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টের সামনে থেকে শনিবার (১৯ এপ্রিল) দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকারী বা বন্দুকধারীদের খুঁজে বের করতে রোববার দেশজুড়ে একটি বৃহৎ অভিযান চলছে।

স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, শনিবার বিকেলে ফ্রাঙ্কফুর্টের উত্তরে অবস্থিত বাড নাউহাইমের একটি অ্যাপর্টমেন্ট ব্লকের সামনে পড়ে থাকা গুলিবিদ্ধ লাশ দুটি পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে হেলিকপ্টার ব্যবহার করেছে পুলিশ। সেই সঙ্গে আশেপাশের মানুষ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বা অপরাধীদের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে বাসিন্দা বা অন্যান্য মানুষের জন্য কোনো বিপদ নেই।

ইত্তেফাক/এসকে