রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ভবন ম্যানেজারের কাছে চাওয়া হয় রাজউকের অনুমোদনপত্র ও নকশার কাগজ। কিন্তু তা দেখাতে ব্যর্থ হওয়ায় ভেঙে ফেলা হলো ভবনের বর্ধিত অংশ। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করেনন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে কলাবাগানে নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজউক।
সরেজমিনে দেখা যায়, হাতুড়ির আঘাতে ভেঙে পড়ছে বাড়ির একাংশ। নির্মাণাধীন ভবনে রাজউকের চলমান অভিযানেই ভবনটির অংশ ভাঙা হচ্ছে। নিজের দোষ স্বীকার করেছেন ভবন মালিকও।
রাজউকের অনুমোদিত নকশা না মানায় ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী মেজিস্ট্রেট তাহমিনা পারভিন জানান, ভবন নির্মাণে যেসকল বাড়ির নকশায় ত্রুটি আছে তা শনাক্ত করা হবে।
