‘মলুয়ার প্রেমাখ্যান’ মঞ্চে আনলো মেঠোপথ থিয়েটার

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৯:০৭

মেঠোপথ থিয়েটারের পঞ্চম প্রযোজনা মৈমনসিংহ গীতিকার পাঠ অবলম্বনে ‘মলুয়ার প্রেমাখ্যান’ শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে। এটি নাটকের ৩য় প্রদর্শনী। 

‘মলুয়ার প্রেমাখ্যান’ নাটকটি রচনা করেছেন মু. আনোয়ার হোসেন রনি। নাটকটি নব-নির্মাণ করেছেন শামীমা আক্তার মুক্তা ও রবিন বসাক।

‘মলুয়ার প্রেমাখ্যান’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

সমাজের শোষণ, প্রেম, বিরহ, সংগ্রাম, ধর্ম, সংস্কার ও শাস্ত্রের ছুঁড়ে দেওয়া বাক্যবান নারীর অধিকার প্রতিষ্ঠার উজ্জ্বল নির্দশন মৈমনসিংহ গীতিকার নাটক ‘মলুয়ার প্রেমাখ্যান’। ‘মলুয়ার প্রেমাখ্যান’ শুধু সমাজ সংস্কার ও নিখাত প্রেমের পালা-ই নয়, এটি সমাজের কূপমন্ডূকতার বিরুদ্ধে নারীর সংগ্রামের বয়ান।

‘মলুয়ার প্রেমাখ্যান’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

নাটকটিতে অভিনয় করেছেন শামীমা আক্তার মুক্তা, রবিন বসাক, ময়ূখ সরকার, জাফর হোসেন, আরিফুল ইসলাম রবিন, রেজা, গোলাম সরওয়ার, রিজভী লোটাস প্রমুখ।

‘মলুয়ার প্রেমাখ্যান’ নাটকের পোস্টার। ছবি: সংগৃহীত

নাটকে সংগীত পরিকল্পনা করেছেন মো. মুরাদ হোসেন, কোরিওগ্রাফী ফেরদৌস হাসান, মঞ্চ পরিকল্পনা ও লোগো মো. মুজিবুল হক, আলোক পরিকল্পনা মো. মোখলেছুর রহমান, ঢোল-শহীদুল ইসলাম টুকু, বাঁশি-মো. খলিলুর রহমান সম্রাট, পোশাক পরিকল্পনা রবিন বসাক ও পোশাক নির্মাণ উজ্জ্বল হোসেন মৃন্ময়।

ইত্তেফাক/এসএ