শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাইয়ের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২০:৪৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই ক্লোন ক্যান্সারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসা ও অপারেশনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। 

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরার কাছে এই আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন— বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনির পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, আবুল কাশেম, আলমগীর কবির ও সদস্য নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।

ইত্তেফাক/এসএএস