সৃজিতের জীবনে নতুন নারী, দুজনেরই পছন্দ সাপ!

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১১:০৪

ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে দর্শকের কৌতূহলের যেন শেষ নেই। চলচ্চিত্রের পর্দার বাইরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা-কল্পনা লেগেই থাকে। বিশেষ করে স্ত্রী, বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রায়ই চর্চায় থাকেন এই পরিচালক।

এক সময় গুঞ্জন ওঠে, সৃজিত ও মিথিলার মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তবে সে বিষয়ে কেউই আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও, সময়-সময় এসব গুজব উড়িয়ে দিয়েছেন তারা।

সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় আবারও এসেছেন আলোচনায়। একটি ফিল্মি পার্টিতে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা—তবে কি আবার প্রেমে পড়েছেন সৃজিত?

Srijit Mukherji chats with actress Alexandra Taylor at the trailer launch  of 'Killbill Society' Srijit Mukherji [Srijit Mukherji , Alexandra Taylor,  Killbill Society, Trailer Launch, Kolkata, Entertainment] #SrijitMukherji  #AlexandraTaylor ...

তবে এমন ধারণা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। ভারতের আনন্দবাজার ডট কম-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৃজিত স্পষ্ট ভাষায় বলেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমাদের দু’জনেরই সাপ খুব পছন্দ। একটা পেট শপে কাজও করেছে ও আগে।’

অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর

তাহলে কি তাকে নিয়ে নতুন কোনো ছবির পরিকল্পনা করছেন সৃজিত? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে। তবে ওর জন্য নির্দিষ্ট করে কোনও চরিত্র এখনও ভাবিনি।’

ইত্তেফাক/এনএন